রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিনিময় প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৮৮ এই পর্যন্ত দেখেছেন

দেশে ব্যাংক, এমএফএস ও পিএসপির মধ্যে আন্তঃলেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরি করে দিতে বাংলাদেশ ব্যাংকের ‘বিনিময়’ নামে নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এর মধ্য দিয়ে থেকে নতুন এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন শুরু হচ্ছে। এর মধ্যে আটটি ব্যাংক এবং তিনটি এমএফএস প্রতিষ্ঠান। ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী, ব্র্যাক, ইউসিবি, ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, আল-আরাফাহ ইসলামী ও মিডল্যান্ড ব্যাংক।

তিন এমএফএস প্রতিষ্ঠান হলো, বিকাশ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট ও ইসলামী ব্যাংকের এম ক্যাশ। এর বাইরে টালি পে নামের একটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) যুক্ত হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102