রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। ১৪ বলে ১৫ রান করে আউট হন রিজওয়ান। মোহাম্মদ হারিস ১২ বলে ৮ করে আউট হলে ৪৫ রানে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন হয়।

এরপর টানা দুই ওভারে দুটি উইকেট হারায় পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক ফেরেন ২৮ বলে ৩২ রান করে। স্কোরকার্ডে ১ রান যোগ হতেই চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৬ বল খেলে কোনো রান না করেই বেন স্টোকসের বলে পেছনে জস বাটলারের ক্যাচ হন ইফতিখার আহমেদ।

পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন শান মাসুদ ও শাদাব খান। ২৮ বলে ৩৮ রানে আউট হন মাসুদ। পরের ওভারে ২০ রানে ফেরেন শাদাব। এরপর সুবিধা করতে পারেননি কেউই। মোহাম্মদ নওয়াজ ৫ ও মোহাম্মদ ওয়াসিম করেন ৪ রান। আর শাহিন শাহ আফ্রিদি ৫ রানে ও হ্যারিস রউফ ১ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের হয়ে মাত্র ১২ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্যাম কারান। ক্রিস জর্ডান ও আদিল রশিদ নিয়েছে দুটি করে উইকেট। আর একটি উইকেটের দেখা পেয়েছেন বেন স্টোকস।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102