বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ব্রিটিশ রাজা ও রানির উপর ডিম নিক্ষেপ

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়েছে এক ব্যক্তি। এ ঘটনায় বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, ইংল্যান্ডের উত্তরে ইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজা ও রানি। সেখান যাওয়ার পরপর ওই ব্যক্তি রাজার বিরুদ্ধে স্লোগান দেয়। এক পর্যায়ে সে রাজা ও রানিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। অবশ্য ডিমটি রাজা ও রানির ওপর পড়েনি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে বসেন চার্লস। বর্তমানে তিনি উত্তর ইংল্যান্ডে দুদিনের সফরে রয়েছেন।
ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102