সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

পাঁচ মাসে কোরআন মুখস্থ করলো নাঈম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে চমক দেখালো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সাড়ে নয় বছর বয়সী শিশু জান্নাতুল নাঈম ফাহাদ।

নাঈম উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামের কুয়েত প্রবাসী মো. মোখলেছুর রহমানের ছেলে। সে পাকুন্দিয়া পৌরসভার চরপাকুন্দিয়া এলাকাট দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এ প্রতিষ্ঠান থেকেই সে মাত্র ১৫০ দিনে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসা সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল নাঈম ফাহাদ ২০২১ সালের ১ জানুয়ারিতে মাদরাসায় ভর্তি হয়। আরবি হরফ চেনা থেকে শুরু করে নাঈম এখান থেকে শিক্ষা শুরু করেন। মে মাস থেকে কোরআন মুখস্থ করতে শুরু করেন নাঈম। মাত্র ১৫০ দিনেই নাঈম কোরআন মুখস্ত শেষ করেছেন।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম জানান, আমাদের মাদরাসায় হরফ চেনা শুরু থেকে শিশু জান্নাতুল নাঈম ফাহাদ পড়াশোনা করেছে। তবে হিফজ শুরু করার পরই আমরা ফাহাদের মধ্যে তার প্রতিভার ঝলক দেখতে পাই। সে মাত্র ১৫০ দিনে হিফয সম্পন্ন করে নাঈম চমক সৃষ্টি করেছে। এর আগে আমাদের মাদরাসা থেকে এতো অল্প সময়ে কেউ হিফয সম্পন্ন করতে পারেনি। সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে।

তিনি আরও জানান, ফাহাদের ঐকান্তিক ইচ্ছা, প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সে যেন বড় হয়ে দেশবাসীর সেবা করতে পারে আল্লাহ কাছে এই দোয়াই করি।

শিশু জান্নাতুল নাঈম ফাহাদের মা আঁখি আক্তার জানান, নাঈম আমার একমাত্র ছেলে এতো অল্প সময়ে কোরআন মুখস্থ করেছে তাতে আমারা আনন্দিত। নাঈমের বাবা প্রবাসী তিনি শুনেও অনেক খুশি হয়েছেন। আমাদের ছেলের জন্য সবার কাছে দেয়া চাই।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102