শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২’ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সাফজয়ী নারী ফুটবলারদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সাফজয়ী নারী ফুটবল দলের ২৩ খেলোয়াড়কে দেওয়া হয় ৫ লাখ টাকা করে আর্থিক সম্মাননা। সবার হাতে সম্মাননা চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

খেলোয়াড়দের মধ্যে সবার আগে সরকারপ্রধানের হাত থেকে এ সম্মাননা বুঝে নেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। তার পর একে একে এগিয়ে আসেন দলের অন্য ২২ সদস্য।

এ ছাড়া দলের প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটনসহ প্রশিক্ষক ও কর্মকর্তাদের ১১ জনের প্রত্যেককে দেওয়া হয় দুই লাখ টাকা করে আর্থিক সম্মাননা। তাদের হাতেও সম্মাননা চেক তুলে দেন শেখ হাসিনা।

সম্মাননা গ্রহণ শেষে প্রত্যেক খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জবাবে খেলোয়াড়দের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং সবার সফলতা কামনা করছি। আরও নতুন সফলতা আসুক, সেটিই চাই।

এর পর নারী ফুটবল দলের দলনেতা সাবিনা খাতুন ও প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে গেলে সব খেলোয়াড়কে ডেকে নেন বঙ্গবন্ধুকন্যা।

পরে মূলমঞ্চে সবাইকে নিয়ে দাঁড়িয়ে সাবিনা খাতুনের হাত থেকে সাফ ট্রফি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেন নারী ফুটবল দলের কয়েকজন সদস্যের সঙ্গে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102