মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

৮টি বিভাগে নির্মিত হবে আধুনিক হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: দেশের আট বিভাগে নতুন ৮টি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালগুলোতে প্রায় ৪ হাজার শয্যা থাকবে।

এ হাসপাতালগুলো নির্মাণ হলে দেশের মানুষকে আর বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুধবার সকালে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় দেশের চিকিৎসা ব্যবস্থায় জনবল ও আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতার কথা জানিয়ে মন্ত্রী বলেন, জনবলের ঘাটতি থাকলে চিকিৎসা সেবায়ও কিছুটা ঘাটতি হতে পারে। তবে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।

দেশে ডেঙ্গু রোগী বাড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। শয্যা বরাদ্দ আছে, ওষুধ আছে, চিকিৎসার জন্য যা প্রয়োজন সবই আছে।

পরে স্বাস্থ্যমন্ত্রী বেলা ১১টার দিকে খুলনার একটি অভিজাত হোটেলে বিভাগের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102