বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সুইডেন ও নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিএনপির

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন এর সাথে দেড় ঘন্টা রুদ্রদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল তিনটা ১০ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, মূলত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, নির্বাচন ব্যবস্থা, এককথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। তবে ভেতরে কি আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। তবে আলোচনা সস্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমীর খসুর বলেন, নির্বাচন তো অবশ্যই। কারণ নির্বাচন সকলের মাথায় আছে এখন। দেশে ও দেশের বাইরে সকলের কাছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সকলের তো কনসার্ন আছেই।

বিএনপির এই নেতা বলেন, জাতিসংঘের ঢাকার প্রধান গোয়েন লুইসও আজকে এক অনুষ্ঠানে বলেছেন। এটা তো বিশ্বজুড়ে সকলের কনসার্ন সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক-সবার সেটা প্রত্যাশা ন্যাচারেলি। সেটার ওপরে উনারা আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102