

নিজস্ব প্রতিবেদক: বুয়েট ছাত্র ফারদিনকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিখোঁজের দুইদিন পর সোমবার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর চিকিৎসক শেখ ফরহাদ বলেন, ফারদিনের পুরো মাথার বিভিন্ন অংশে আঘাত পাওয়া গেছে। বুকের ভেতরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি, এটি অবশ্যই হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দেয়া হবে।’
ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন বলেন, আমি আমার সন্তানকে ফিরে পাব না। বিচার হোক, আমরা চাই। মেধাবীদের ধরে ধরে হত্যা করা হচ্ছে, এটা বন্ধ হোক।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম