বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশিসহ ১৬ হাজার অবৈধ প্রবাসীকে আটক করলো সৌদি পুলিশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে গত এক সপ্তাহের মধ্যে সৌদির বিভিন্ন অঞ্চলের আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী ১৬ হাজার ৫৮৩ জন বিভিন্ন দেশের প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতে, গত ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে সৌদিআরব জুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মাঠ অভিযানের সময় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ১০ হাজার ৭ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৪ হাজার ৪০৪ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ১৭২ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

সৌদির সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় আরও ৩২১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫১ শতাংশ ইথিওপিয়ান এবং ৬ শতাংশ অন্যান্য জাতীয়তা ছিল। গ্রেপ্তারকৃত ৬৯ জন সৌদি আরবের বাইরে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন।

আবাসিক এবং কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত এবং গোপনীয় কার্যকলাপ অনুশীলনের সঙ্গে ২৩ জন জড়িতদের গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, যদি কেউ সৌদিতে অনুপ্রবেশকারীকে প্রবেশের সুবিধা ও সুযোগ দেয় বা তাকে পরিবহন বা আশ্রয় দেয় বা কোনও সহায়তা বা সেবা দেয়, তবে উক্ত ব্যক্তির ১৫ বছর পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি ব্যবহারিত পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত হতে পারে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102