বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

জলবায়ু নরকের মহাসড়কে বিশ্ব: জাতিসংঘ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু নরকের মহাসড়কে আমরা বাস করছি বলে মন্তব্য করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরস। সোমবার মিসরের শারম-আল-শেখে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে কপ-২৭ অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জাতিংঘ মহাসচিব বলেন, আর কিছু দিনের মধ্যেই আমাদের বিশ্বের জনসংখ্যা নতুন সীমা অতিক্রম করবে। আমাদের সদস্য সংখ্যা আট বিলিয়ন হতে যাচ্ছে।

ভাষণে গুতেরেস আরও বলেন, যেই শিশুটি আসছে তাকে কী বলবো, যখন জিজ্ঞাস করবে আমরা পৃথিবীর জন্য কী করেছি? আমরা আমাদের জীবনের সঙ্গে লড়াই করছি আর হেরে যাচ্ছি। বৈশ্বিক তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আমরা যে শঙ্কা করছি ওই বিন্দুর দিকেই যাচ্ছি। আমরা জলবায়ু নরকের মহাসড়কে আছি।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে করণীয় নিয়ে মিসরে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। বিশ্বব্যাপী ভূমিকম্প, বন্যা-খরা, জলোচ্ছ্বাস বৃদ্ধি ঠেকাতে এবারের সম্মেলনে তহবিল গঠনে কতটুকু ভূমিকা রাখতে পারবেন, প্রতিনিধিরা সেদিকে তাকিয়ে।

২৭তম জলবায়ু সম্মেলন, যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭। এবারের সম্মেলনে অংশ নিচ্ছে ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ। জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও পরিবেশ কর্মীরাও রয়েছেন। কাবর্ন নিঃসরণে এবার জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102