বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক: ব্রিটেনজুড়ে ছুটি ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটেনে আগামী মে মাসে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে। চার্লসের মা রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর এ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হচ্ছে।

ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠানের দুদিন পর ৮ মে সরকারি ছুটি পালিত হবে।
সরকার থেকে বলা হয়েছে, ১৯৫৩ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের মতো রাজকীয় এই অনুষ্ঠানটি সারা দেশের পরিবার ও সম্প্রদায়ের জন্যে এক হয়ে উপযাপনের একটি সুযোগ।
ব্রিটেনের গত নয়শ বছরের প্রথা অনুযায়ী লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের (৭৩) মাথায় আনুষ্ঠানিকভাবে মুকুট পরিয়ে দেয়া হবে।চার্লসের স্ত্রী ক্যামিলাকেও (৭৫) সেদিন মুকুট পরানো হবে।
গত আট সেপ্টেম্বর রাণীর মৃত্যুর পরপরই চার্লসকে রাজা ঘোষণা করা হয়। অষ্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের দায়িতত্বও তিনি নেন।
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স চার্লস।প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজা চার্লস।
৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে সিংহাসনে থেকে রেকর্ড গড়েন তিনি।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102