শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সিলেটে বিএনপি নেতা কামাল খুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সিলেট শহরের আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামালকে খুন করা হয়েছে। রবিবার (৬ নভেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে তার গাড়ি আটকিয়ে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তবে কি কারণে তাকে কে বা কারা খুন করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের সাবেক জিএস ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

তিনি বলেন, বড়বাজার এলাকায় শাহী ঈদগাহ থেকে আম্বরখানার দিকে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102