শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণফোনকে পুরোনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে, প্রতিষ্ঠানটি এখন থেকে নতুন-পুরোনো কোনো সিমই আর বিক্রি করতে পারবে না।

রোববার বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এর আগে, কল ড্রপ ও নিম্নমানের সেবার কারণে গত ৩০ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি।

তবে সেপ্টেম্বরের মাঝামাঝি অপারেটরটি পুরনো সিম বিক্রির অনুমতি পায়, যা আবার বন্ধ হয়ে গেল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102