বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

পুতিনকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বেলারুশের পরিস্থিতি নিয়ে শুক্রবার (৪ অক্টোবর) আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি। সেইসঙ্গে এই দুই নেতা রাশিয়াকে একটি কড়া বার্তা অব্যাহত পাঠানোর প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছেন। বার্তাটি হচ্ছে- রাশিয়ার হুমকি কাজ করবে না। সুনাকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনে সুনাক মাতায়ুজকে বলেছেন পূর্বদিক জুড়ে প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাজ্য তার বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে। পাশাপাশি বাল্টিক অঞ্চলে যৌথ অভিযান বাহিনীর সঙ্গে তৎপরতা বৃদ্ধি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় নেতাই পুতিনকে একটি অব্যাহত শক্তিশালী বার্তা পাঠানোর বিষয়ে একমত হয়েছেন যে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102