বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা লীগের সম্মেলন ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। পাশাপাশি, যুব মহিলা লীগের ৯ ডিসেম্বর এবং আওয়ামী মহিলা লীগের ২৬ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ মে। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। হিসাব অনুযায়ী- ২০২০ সালের ১০ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা।

তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একবছর পর শোভন-রব্বানীকে সরিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন বছরের বেশি সময় তারা ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন।

এদিকে, ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন সম্মেলনপ্রত্যাশী ও তাদের অনুসারীরা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আনন্দ ও উল্লাস প্রকাশ করছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102