মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

আইরিশদের হারিয়ে সেমিফাইনালে কিউইরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কিউইরা।

শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে আইরিশরা। খবর ইএসপিএনের।

১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আইরিশদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পল স্টারলিং ও অ্যান্ড্রু বালবার্নি। দুজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৬৮ রান। এরপরই ছন্দ পতন হয় আয়ারল্যান্ডের। দলীয় ৬৮ থেকে ৭৩ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় আয়ারল্যান্ড। দলীয় ৬৮ রানে ২৫ বলে ৩০ রান করে আউট হন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

এরপর দলীয় ৭০ রানে আরেক ওপেনার পল স্টারলিং ২৭ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে যান। আর দলীয় ৭৩ রানে ক্রিজে আসা হ্যারি টেক্টর ৭ বলে মাত্র ২ রান করে আউট হন।

এরপর আর বড় জুটি গড়তে ব্যর্থ হয় আইরিশ ব্যাটাররা। দলীয় ৯৪ রানে ৮ বলে ১০ রান করে আউট হন গ্যারেথ ডিলানি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভারে ১২০ রানে ৬ উইকেট হারায় আইরিশরা।

ইনিংসের ১৮ তম ওভারে বোলিংয়ে এসে দুই উইকেট তুলে নেন লকি ফার্গুসন। ৩ বলে ৫ রান করে ফিওন হ্যান্ড ও ১৫ বলে ১৩ রান করে জর্জ ডকরেল আউট হন। এরপর ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে ওভারের প্রথম বলেই মার্ক অ্যাডাইরের উইকেট তুলে নেন টিম সাউদি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ফলে ৩৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। নিউজিল্যান্ডের পক্ষে লকি ফার্গুসন তিনটি ও টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ শোধি নেন দুটি করে উইকেট।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102