বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

আর কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন আর কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। আওয়ামী লীগ সরকারকে সব জায়গা থেকে পদত্যাগ করতে হবে। আপনাদের সংসদ বিলুপ্ত করতে হবে। অন্তঃবর্তীকালীন তত্ত্ববধায়কের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন হবে; সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই হলো আমাদের কথা।

বুধবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। ফখরুল বলেন, এই বিনা ভোটের সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। চুরি, দুর্নীতির কারণে এসব হয়েছে। রিজার্ভ খেয়ে ফেলেছে। টাকা পাচার করেছে। খাদ্য শস্য আমদানি কমে গেছে। আমদানি করার জন্য যে পরিমাণ ডলার দরকার সেই পরিমাণ ডলার নেই। রেমিট্যান্স পাঠানো কমে গেছে। এই সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ সরকার।

জনগণকে সঙ্গে বিএনপি অধিকার আদায়ের সংগ্রাম করছে দাবি করে ফখরুল বলেন, আমরা অধিকার আদায়ের সংগ্রামে ৫ জন নেতাকর্মীকে হারিয়েছি। তার আগে ৬০০ জনের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। খুন করা হয়েছে অনেককে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়েছে। আমরা গণতন্ত্রের আন্দোলন করছি। এই লড়াই শেষ লড়াই। এই লড়াই ব্যক্তির বা দলের জন্য নয়। এই লড়াই জাতিকে রক্ষা করার জন্য।

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগাঠনিক সম্পাদক এএইস এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102