

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে।
বুধবার (২ নভেম্বর) বিকেলে সংসদ ভবনের কার্যালয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পুলিশ বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সন্ত্রাস ও অরাজকতা দমন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
এসময় আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে।
সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম