মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সংসদে বিমানের আয়ের তথ্য দিলেন প্রতিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকসান ও অনিয়ম রোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মুনাফা দেখছে দেশের পিছিয়ে থাকা এই খাত। চলতি অর্থবছরের তিন মাসসহ গত অর্থবছরে বিমানের আয়ের তথ্য দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বুধবার (২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকসান ও অনিয়ম রোধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ২০২০-২১ অর্থবছরে বিমানে ১৫৮ কোটি ৪০ লাখ টাকা মুনাফা হয়েছে। এই ধারা এখনো অব্যাহত রয়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র তিন মাসে টিকিট বিক্রি করে এক হাজার ৫৬৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, টিকিটের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বিমানকে অনেক লোকসান গুনতে হতো। বর্তমানে ডায়নামিক প্রাইসিং পলিসি গ্রহণের কারণে টিকিটের মূল্য নির্ধারণ প্রক্রিয়া কঠোরভাবে মনিটরিং করা সম্ভব হচ্ছে । এতে বিমানের রাজস্বও বাড়ছে। এছাড়া টিকিটের দাম ১৪ শতাংশ থেকে ১২ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

তিনি আরো বলেন, বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করতে সরকারের পরিকল্পনা রয়েছে। এজন্য দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ইয়োসিন হিরিম সম্ভাব্যতা সমীক্ষা শেষ করে মাস্টারপ্ল্যান তৈরি করেছে।

মাহবুব আলী পরে বিমানের জন্য নির্মাণকৃত ও নির্মাণ পরিকল্পনায় থাকা বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102