রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ইসি সচিব যাচ্ছেন তথ্যে, শিল্প মন্ত্রণালয়েই থাকছেন জাকিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিবেদক: নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করেছে সরকার। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তার জায়গাতেই রেখে দেওয়া হচ্ছে। গত ২৭ অক্টোবর তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন আজ বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১ নভেম্বর) এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলির আদেশ পাওয়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানকে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া গতকাল (৩১ অক্টোবর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব করে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছিল। আজ সেই প্রজ্ঞাপন বাতিল করে কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102