শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোউইন উৎসবে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (৩১ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে লেখা এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ এ শোক প্রকাশ করেন।

বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণের এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনার এবং নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিউলের ইথেওন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া  গেছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102