বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

আর্ন্তজাতিক ডেস্ক: দেশকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। রোববার ৮৯ বছর বয়সী সদ্য সাবেক এ খিস্টান প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর প্রেসিডেন্ট প্যালেসও ছেড়েছেন তিনি।

লেবাননে বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং চরম রাজনৈতিক সংকটে দায়িত্ব পালন করে আসছিলেন মিশেল আউন। এ সময়ের মধ্যে দেশটিতে কয়েকটি বড় ধরনের আন্দোলন সামাল দিতে হয়েছে তাকে।

২০১৬ সালে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিশেল আউন। সেসময় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং প্রতিদ্বন্দ্বী ম্যারোনাইট খ্রিস্টান রাজনীতিবিদ সামির গেগা উভয়ের মধ্যকার একটি চুক্তিতে তাকে এই পদে সমর্থন করা হয়েছিল। আর সেই চুক্তির ফলে তৎকালীন নেতৃস্থানীয় সুন্নি রাজনীতিবিদ সাদ আল-হারিরি লেবাননের প্রধানমন্ত্রীর পদে এসেছিলেন।

বর্তমানে একটি তত্বাবধায়ক সরকার দেশটি পরিচালনা করছে। গত ছয় মাস ধরে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এখনও স্থিতিশীলতা ফেরেনি লেবাননে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102