সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ১ হাজার ২০ রোগী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২০ জন।

রবিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৬১৮ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৪০২ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দুই হাজার ৩৫০ জন ঢাকার এবং এক হাজার ২৮০ জন ঢাকার বাইরে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৬ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৬৩০ জন।

দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102