মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ডিএসইতে লেনদেন শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের লেনদেন শুরু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা থেকে এই লেনদেন শুরু হয়ে দুপুর দুইটা ৩৫ মিনিটে শেষ হবে।

ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা ছিলো সকাল নয়টা ৩৫ মিনিটে। কিন্তু ডিএসই মার্কেট অপারেশনের ভুলের কারণে ৭০টি সিকিউরিটিজের বদলে সবগুলোর সার্কিট ব্রোকার তুলে দেয়া হয়। যার ফলে বন্ধ রাখা হয় বাজার কার্যক্রম।

এই ভুল সংশোধন করে সকাল ১১টা থেকে আবারো সচল হয় পুঁজিবাজার। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102