বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়ারি আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন


সেলিম মাহবুব (ছাতক): সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশ নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে রবিবার রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে উপজেলার বিভিন্ন গ্রামের জুয়ারিরা অংশগ্রহণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্য রাতে দোয়ারাবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর দিকনির্দেশনায় এসআই  মিজানুর রহমান নেতৃত্বে  এএসআই শরীফ মিয়া, এএসআই আকছির মিয়ার সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল বালিউড়া বাজারে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৩ হাজার ৪ শত ৯০ টাকাসহ উপজেলার নরসিংপুর ইউনিনের ফুলকারগাও গ্রামের তাফির আলীর পুত্র আরজ আলী (৫০), মৃত ইন্তাজ আলীর পুত্র তৈয়বুর (৪২), লামাসানিয়া গ্রামের  মৃত আব্দুল মোতালিবের পুত্র হোসাইন আহমেদ(৪২), বালিউড়া গ্রামের মৃত সমরের পুত্র আব্দুল আহাদ(৫১), মৃত আব্দুল বাতেনের পুত্র আবুল হোসেন(৪২), আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল আজিজ(৪০), খালপাড় গ্রামের মৃত জহুর আলীর পুত্র ফারুকুল ইসলাম(৪৮)কে আটক করে থানায় নিয়ে আসে । দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়ায়-মহল্লায় বিশেষ অভিযান চলছে । সেখানে অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবেনা।মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজার থেকে ৭ জন জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102