রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’এর ফলাফল ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিযোগিতামূলক আয়োজন ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৪টি ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য ১১জন সদস্য বিজয়ী হয়েছেন।

তারা হলেন-

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে: রাজীব নূর (সমকাল) ‘ইতিহাসের ছেড়া পাতা’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

প্রিন্ট মিডিয়া প্রথম: আবু যর আনছার উদ্দীন আহাম্মদ (রাজীব আহাম্মদ) (সমকাল) ‘কেমন আছেন প্রবাসী মা ও তাদের সন্তান’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: মো: ইসমাইল আলী (দৈনিক শেয়ার বিজ) বিদ্যুৎ খাত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

তৃতীয় (যুগ্মভাবে): মোহাম্মদ জামিল খান (ডেইলি স্টার) ‘ইভ্যুলেশন অব সাইবার ক্রাইম’ এবং ওবায়দুল্লাহ রনি (সমকাল) ‘তরল গ্যাসে গরল হিসাব’ প্রতিবেদেনের জন্য।

অনলাইন মিডিয়া

প্রথম: শাহ্ আলম খান (নিউজবাংলা২৪ডটকম) চিকন চালের জৌলুসেও কমেনি মোটা চালের ভোক্তা প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: আবু মো. ফায়েজুল আরেফিন তানজীব (চ্যানেল আই-অনলাইন) যানজটে নাকাল রাজধানীর মানুষ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

তৃতীয়: আবু সালেহ সায়াদাত (ঢাকা পোস্ট ডটকম) পুলিশ-কাউন্সিলরের ‘সৃজনশীল’ চাঁদাবাজি! প্রতিবেদনের জন্য।

ইলেক্ট্রনিক মিডিয়া

প্রথম: মুকিমুল আহসান হিমেল (চ্যানেল ২৪) এনআইডির জিন্দা লাশ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: মো: আদনান খান (নয়ন আদিত্য) (একাত্তর টিভি) ‘স্বাস্থ্য সেবায় সংক্রমণ’ বিষয়ক প্রতিবেদেনর জন্য।

তৃতীয়: মো. নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী) (মাছরাঙা টিভি) খেলা স্থগিতের পর পোশাক ক্রয় বিষয়ক প্রতিবেদনের জন্য।

জুরি বোর্ডের চেয়ারম্যান ডিআরইউ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার শনিবার ফলাফল ঘোষণা করেন।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এক বিবৃতিতে বিজয়ীদের অভিনন্দন জানান। তারা বলেন ‘দৈনিক বাংলা’র সহযোগিতায় ১ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৩:৩০টায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক বাংলার প্রকাশক চৌধুরী নাফিজ সরাফাত।

এবার সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষক ও প্রশিক্ষকসহ মোট ১২জন জুরি বোর্ডের দায়িত্ব পালন করেছেন।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে জুরি বোর্ডের সদস্যরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম, বার্তা২৪ডটকম এর সম্পাদক আলমগীর হোসেন ও অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলি মাণিক।

প্রিন্ট মিডিয়ার জুরি বোর্ডে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মেদ, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্লানিং এডিটর আসজাদুল কিবরিয়া।

অনলাইন ক্যাটাগরিতে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সময় টিভির সম্পাদক (ওয়েব) মাহফুজুর রহমান ও মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা।

ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে জুরি বোর্ডে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের বাংলা এডিটর মিরাজ আহমেদ চৌধুরী ও নিউজ২৪-এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী।

জুরি বোর্ডের সদস্যরা রিপোর্ট এর প্রেক্ষিত, বিষয়ের নতুনত্ব ও গুরুত্ব, তথ্য ও সূত্রের ব্যবহার, ভাষা ও পরিবেশন ভঙ্গি, যুক্তি ও লেখার কাঠামো এবং নিজস্ব অনুসন্ধান এসব বিষয়গুলো মাথায় রেখে নম্বর প্রদান করেন। টেলিভিশনের জন্য ভিডিওর ব্যবহারও গুরুত্বে নেন তারা।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ, প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটগরিতে ১০টি পুরস্কারের জন্য ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২২ এর মধ্যে প্রকাশিত/প্রচারিত প্রতিবেদন জমা নেয়া হয়।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের মূল্যমান ১ লাখ টাকা, ২য় পুরস্কারের মূল্যমান ৭৫ হাজার টাকা এবং ৩য় পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা। মহামান্য রাষ্ট্রপতির সৌজন্যে ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক অ্যাওয়ার্ডের মূল্যমানও ১ লাখ টাকা। অর্থের সাথে প্রতিটি পুরস্কারে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেয়া হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102