রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

বৃদ্ধা রোগীর ধমক খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় ঋষি সুনাককে ধমক দিয়ে সেদেশের স্বাস্থ্যকর্মীদের বেতন নিয়ে তৈরি হওয়া সমস্যা মেটাতে আরও বেশি চেষ্টা করার পরামর্শ দেন ৭৭ বছরের এক বৃদ্ধা।

যুক্তরাজ্যের স্বাস্থ্য পরিষেবার করোনাকালীন সময় থেকেই পরিকাঠামোগত উন্নয়নের দাবি ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল স্বাস্থ্যকর্মীদের বেতনবৃদ্ধির দাবি। যা এখন চরম আকার ধারণ করে দেশটিজুড়ে ওয়াক আউট শুরু করেছেন হাজার হাজার নার্স। গত ১০৬ বছরের মধ্যে এই প্রথম বেতন বাড়ানোর দাবি তুলতে দেখা গিয়েছে তাদের। খবর ইউরো নিউজের।

শুক্রবার (২৮ অক্টোবর) এমন পরিস্থিতিতেই হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানে সাংবাদিকদের নার্সদের আন্দোলন সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, তার সরকার চেষ্টা করছে। তখনই মিসেস পুলে নামের সেই বৃদ্ধা বলেন, আপনি চেষ্টা করছেন না। আপনাকে আরও বেশি করে চেষ্টা করতে হবে।

তখন সুনাক ওই বৃদ্ধার কাছে জানতে চান, নার্সরা তার ঠিকমতো দেখভাল করছেন কিনা। উত্তরে মিসেস পুলে জানান, তার দেখাশোনা সব সময়ই ঠিকমতো করা হয়। কিন্তু সরকার নার্সদের খুব কম বেতন দেয়। এটা বাড়ানো উচিত। তার বেডের পাশে সুনাককে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়।

সুনাক তার কাজের চ্যালেঞ্জগুলো মেনে নিয়ে ঘোষণা দেন, দেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমি আত্মবিশ্বাসী আমরা অর্থনীতির বিপদগুলোকে সামলে ২০১৯ সালের ইস্তেহারে করা প্রতিশ্রুতি ঠিকই রক্ষা করতে পারব।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102