রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

দারুল হাদিস লাতিফিয়া ইউ কের কৃতি ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুরঃ দারুল হাদিস লাতিফিয়ার ২০২২ সনে জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শনিবার মাদরাসা হলে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান আল্লামা আব্দুল জলিল  এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্রদের মাঝে এওয়ার্ড বিতরণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমান, মাদরাসার ট্রাস্টি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ূম মিয়া তালুকদার।

সম্মানিত অতিথি হিসেবে মাহফিলে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর সাঈদ আহমদ, কাউন্সিলর কবির আহমদ, কাউন্সিলর ইকবাল হোসাইন, কাউন্সিলর বিলাল উদ্দিন, কাউন্সিলর আনা মিয়া, কাউন্সিলর আমিন রাহমান, কাউন্সিলর আহমাদুল হক, কাউন্সিলর মুশতাক আহমেদ, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী প্রমুখ।

মাদ্রাসার কো হেড টিচার মাওলানা আনহার আহমদ ও মাওলানা রাফি আহমদ এর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার, গভর্নিং বডির সেক্রেটারি বদরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ছাত্রদের পক্ষে আনাছ আলী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন, হযরত মাওলানা নজরুল ইসলাম, হযরত মাওলানা শেহাব উদ্দীন, মাওলানা আবদুল আউয়াল হেলাল, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, মাদরাসার সাবেক হেড টিচার মাওলানা মুশাররফ হোসাইন ইমরান, জনাব নজমুল হক, গভর্নিং বডির সদস্য কমরুদ্দীন চৌধুরী পাপলু, জকিগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক প্রেসিডেন্ট মশিউর রহমান শাহিন, নজরুল ইসলাম গজনবী, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমদ,  গোলাম জিলানি,  বায়জিদ মাহমুদ ফয়সল, মতিউর রহমান, হাফিজ গিয়াস উদ্দীন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা আব্দুল ওয়াছি আরিফ, ক্বারী সুফিয়ান বিল্লাহ, সদরুল ইসলাম।

অনুষ্ঠানে কুরআনে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ ক্বারি নাবিল উদ্দীন খান এবং নাশিদ পরিবেশন করেন ক্বারি আহনাফ চৌধুরী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102