শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

মার্কিন কংগ্রেসের স্পিকারের স্বামীর ওপর হামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বাড়িতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে বেধড়ক পিটিয়েছে এক হামলাকারী। স্থানীয় সময় শুক্রবার সকালে সান ফ্রান্সিসকোতে দম্পতির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। পলকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

পেলোসির অফিস জানিয়েছে, এক হামলাকারী পেলোসির বাড়িতে প্রবেশ করে তাকে ‘বেধড়ক পিটিয়েছে।’ হামলাকারীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং হামলার কারণ তদন্ত করা হচ্ছে।

পল পেলোসি পেশায় ব্যবসায়ী। তিনি সান ফ্রান্সিসকোতে রিয়েল এস্টেট ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করেন। ১৯৬৩ সালে ন্যান্সির সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির পাঁচটি সন্তান রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102