বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

রাঙ্গাকে অব্যাহতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম থেকে অব্যাহতির পর এবার জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকেও মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা-২২ উপধারা-২-এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেন। বিকালে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছিলেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102