

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এসময় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন এবং সেখানে দর্শনার্থী বইয়ে সই করেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জাদুঘরে পৌঁছালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান হাইকমিশনারকে স্বাগত জানান।
রাজধানীতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পরই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাদুঘরে যান ভার্মা।
এর আগে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ছিলেন বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন বলে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম উইঅন এক প্রতিবেদনে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম