সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

তেতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে তেতুলিয়ায়
জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ
কার্যালয়ের সামনে থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কসহ চৌরাস্তা বাজার
প্রদক্ষিণ করে। র‍্যালিতে তেতুলিয়ার
সহস্রাধিক শিক্ষক অংশ নেন।

র‍্যালি শেষে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ হবিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের এমপি আলহাজ্ব মোজাহারুল হক প্রধান।

এসময় উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা
মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102