রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে বুধবার অর্ধদিবস হরতাল ও সকাল-সন্ধ্যা নৌ-পথ অবরোধের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ অঞ্চলের ব্যবসায়ী-শ্রমিকের অধিকার খর্ব এবং শিল্প আইন লংঘন করে সম্পূর্ন অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রির প্রতিবাদে লাফার্জ হোলসিম’র বিরুদ্ধে ছাতকে ব্যবসায়ী-শ্রমিক ও সর্বস্তরের জনতার ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বুধবার অর্ধ দিবস হরতাল ও সকাল-সন্ধ্যা নৌ-পথ অবরোধের ডাক দেওয়া হয়। এরই সমর্থনে সন্ধ্যায় শহরের পুরাতন কাষ্টম রোড থেকে ব্যবসায়ী-শ্রমিক-জনতার একটি বিক্ষোভ শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠত পথ সভায় ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়াস গ্রুপের প্রেসিডেন্ট ও ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেন, অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত লাফার্জ হোলসিমের বিরুদ্ধে কঠুর থেকে কঠুর আন্দোলন অব্যাহত থাকবে। এ অঞ্চলের ব্যবসায়ী-শ্রমিকের অধিকার রক্ষার এ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
মিছিলে সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সেক্রেটারী হাজী আবুল হাসান, লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারী সামছু মিয়া, ব্যবসায়ী হাজী আব্দুল হাই আজাদ, আবুল হায়াত, হাজী বাবুল মিয়া, আশরাফুল ইসলাম, আলী আমজদ, মুক্তার হোসেন, নাজমুল হাসান জুয়েল, রিয়াদ চৌধুরী সহ ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের জনতা অংশ নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102