শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

অতিরিক্ত ডিআইজি পদে মাশরুকুর রহমানের পদোন্নতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩১৮ এই পর্যন্ত দেখেছেন
মোঃ শফি মাহমুদঃ অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি পেলেন  মাশরুকুর রহমান খালেদ(তুহিন) বিপিএম (বার)। তিনি ১৯৭৩ সালের ৫ জানুয়ারী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে  জন্মগ্রহণ করেন।
বীরমুক্তিযোদ্ধা মরহুম গোলাম রহমান ও মাতা মরহুমা মফিলা রহমান এর প্রথম সন্তান তিনি।
চৌকস এ পুলিশ কর্মকর্তা ছাত্র জীবনের শুরু থেকেই অত্যন্ত কৃতিত্বের সাথে রৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে মাধ্যমিক, রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গনিত বিভাগ থেকে সাফল্যের সাথে বিএসসি (অনার্স ) এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে গত ৩১/০৫/২০০১ইং তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি (সহকারী পুলিশ সুপার) পদে যোগদান করেন।
খালেদ ইতিপূর্বে ডিসি হিসেবে ডিবি, ডিএমপি ঢাকা এবং পুলিশ সুপার হিসেবে গাইবান্ধা জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, চীন ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ও তাঁর স্ত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর, একমাত্র পুত্র (অদৃব ইবনে মাশরুক) এবং একমাত্র কন্যা (মালিয়াত ত্রণা) ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102