বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব আমেরিকার কমিটি গঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ.গত রবিবার নিউইয়কের জ্যামাইকার রখতার কাবাব এন্ড পার্টি হলে ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব আমেরিকার প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমানের সভাপতিত্বে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । কমিশনের অপর দুই নির্বাচন কমিশনার এবিএম সালেহ উদ্দীন ও নিজাম মফিজুল হোসেইনের উপস্থিতিতে নির্বাচনী সভায় ভোলা ডিস্ট্রিক এসোসিয়েশনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন ।

সভাটি নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মধ্যদিয়ে অবশেষে প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমান ২০২২-২০২৪ সালের ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ এর ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিশনার এবিএম সালেহ উদ্দিন ও তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন কমিশনার নিজাম মফিজুল হোসেইন । বিগত কমিটির সদস্যসহ অন্যান্যদের মধ্যে বিদায়ী সভাপতি জিয়া উদ্দীন বাচ্চু উপস্থিত ছিলেন।

প্রকাশ থাকে যে গত কয়েকমাস ধরে বিপুল সংখ্যক সদস্যভুক্তির মাধ্যমে বিরামহীন পরিশ্রমের মধ্যদিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন কমিশন এসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ নির্বাচন ঘোষণা করেন।পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী অবশেষে নির্বাচন সম্পন্ন করা হয় । নির্বাচনে দু’জন সভাপতি প্রার্থীর একজন এমডি মঈন উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ শেখ ফরিদ সভাপতি নির্বাচিত হন।

২০২২-২০২৪ সালের নতুন কার্যকরী কমিটি মোহাম্মেদ শেখ ফরিদ সভাপতি, সহ-সভাপতি আবদুর রাজ্জাক শামীম,
মোহাম্মেদ আক্তার হোসেন সহ-সভাপতি,
মোহাম্মেদ সোহরাব সহ-সভাপতি
আমিনুল ইসলাম রিংকন। সাধারন সম্পাদক
এমডি মাসুম, সহ-সাধারন সম্পাদক এমডি কামাল উদ্দিন, সহ-সাধারন সম্পাদক জেএফএম রাসেল, সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ কবির, সহ-সাংগঠনিক সম্পাদক
আবু সাঈদ, কোষাধ্যক্ষ এমডি সামছুদ্দিন, দপ্তর সম্পাদক
নীরব হোসেন, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাবু, প্রচার সম্পাদক
এমডি মাসুম (ফুলবাগিচা)।

সাংস্কৃতিক সম্পাদক খাঁন এ এম রহমান, আন্তর্জাতিক সম্পাদক হাসিব রশীদ, ছাত্র বিষয়ক সম্পাদক
আফরিন নাহার তামান্না, মহিলা বিষয়ক সম্পাদিকা
ডাঃ সারমিন আক্তার, সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা আবদুস সাত্তার মামুন। কার্যকরী সদস্য
আবদুর রহমান জুয়েল, আবদুর রহমান জুয়েল, এমডি মঈন উদ্দিন, গোলাম মোস্তফা টিটু, এমডি এন মুরাদ,  হামিদুর রহমান মাসুম, এমডি মিজানুর রহমান, বিশ্বজিত দে,
জিএম ফাহাদ, নীরব মিয়া,  ইমরিয়া হাসিব,
আফতাব এ লিটন, এমডি আবদুর রাজ্জাক রুবেল,
এমডি আকবর আলী,  এমডি মারুফুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, এনএম মঈনুল ইসলাম প্রমুখ।

নবনির্বাচিত এ কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর রবিবার, সন্ধ্যা ৬টায় নিঊইয়র্কের গুলশান টেরেস, ৫৯-১৫,৩৭ এভিনিউ, উডসাইড, নিউইয়র্ক অনুষ্ঠিত হবে । এতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102