শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমিয়েছে অ্যাপল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: শিপমেন্ট শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমিয়েছে অ্যাপ। কোম্পানির সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত দুইজন কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

গত মঙ্গলবার অ্যাপলের সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত দুই কর্মকর্তা বলেন, মডেলটির চাহিদা পুনর্মূল্যায়ন করার জন্য আপতত উৎপাদন কমানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক ম্যানুফেকচারিং প্রতিষ্ঠান দি কুপারটিনোর তথ্য মতে, আইফোনের প্রস্ততকারক একটি চীনা কোম্পানিকে দ্রুততার সঙ্গে আইফোন ১৪ প্লাস উৎপাদন বন্ধ করতে বলা হয়েছে।

অ্যাপলের পদক্ষেপটি এমন সময় নেওয়া হলো, যখন বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার বেশ নড়বরে। বছরের তৃতীয় প্রান্তিকে এসে গত বছরের চেয়ে স্মার্টফোনের বাজার ৯ শতাংশ সঙ্কুচিত হয়েছে। ডাটা গবেষণা সংস্থা ক্যানালিসের তথ্য মতে, স্মার্টফোনের বাজার আগামী ৬-৯ মাস আরও সঙ্কুচিত হবে।

এদিকে গত ৭ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজ অবমুক্ত করে অ্যাপল। ঘোষণা অনুসারে গত ৭ অক্টোবর থেকে শিপমেন্ট শুরু হয় সিরিজগুলোর। নতুন চারটি মডেলের মধ্যে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রা কিছুটা ছোট সাইজের ফোন হলেও আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ প্রো ম্যাক্স বড় স্ক্রিনের ফোন।

বরাবরের মতো এবারের সিরিজ নিয়েও আইফোন প্রেমিদের মধ্যে উন্মাদনা ছিল। তবে এবার আইফোন গ্রাহকদের জন্য কিছু নতুনত্ব নিয়ে এসেছে। এরমধ্যে অন্যতম জরুরি মুহূর্তে প্রচলিত ডাটার বাইরে স্যাটেলাইট ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে।

তবে এতো কিছুর মধ্যেও বেশ সমালোচনায় পড়তে হয়েছে এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটিকে। তারমধ্যে আইফোন ১৪ সিরিজের কিছু টেকনিক্যাল কিছু সমস্যাও রয়েছে। ক্যামেরায় কম্পন ও সিমকার্ড ব্যবহারে ঝামেলা ব্যবহারকারীদের ভোগাচ্ছে। যদিও অ্যাপলের তরফ থেকে বলা হয়েছে, যতদ্রুত সম্ভব তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102