বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

করোনায় আক্রান্ত স্পিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (১৮ অক্টোবর) এ তথ্য জানান সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

তিনি বলেন, সংসদ ভবনে শেখ রাসেল দিবস-২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকারের সশরীরে উপস্থিত হওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি।

এদিকে আজ সংসদ ভবনের এলডি হলে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু মেলা ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল।

করোনায় আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। এসময় স্পিকার বিজয়ী শিশুদের মধ্যে ভার্চুয়ালি পুরস্কার বিতরণ করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102