

তেতুলিয়া সংবাদদাতাঃ তেতুলিয়া উপজেলা কৃষক লীগের আযোজনে শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষে রাত ১২ঃ০১ মিনিটে কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চৌরাস্তা বাজার অফিসে মঙ্গল বার (১৮ অক্টোবর) অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো; রিয়াজুল ইসলামের( মোল্লাহ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, ‘৭৫ পরবর্তী তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সম্মানিত সহ সভাপতি আব্দুল লতিফ তারিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজার রহমান আজু ও সাধারন সম্পাদক মাসুদ করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি ও তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আকলিমা খাতুন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সায়না হোসেন তমা, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল হাকিম , যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান, জেলা কৃষক লীগ নেতা ফরিদুল ইসলাম, রুহুল আমিন ও উপজেলা যুবলীগ নেতা বিপ্লব হোসেন, মোঃ ইয়াসির আরাফাত পিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী, শ্রমিক লীগ নেতা মোঃ ইনছান আলী, মোঃমিজানুর রহমান মিন্টু, মাহমুদুর রহমান মুন্না, আশরাফ হোসেন বাবু।

বাংলাবান্ধা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক, তিরনইহাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামাল হোসেন, তেঁতুলিয়া সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ হাবিব, সাধারন সম্পাদক আতাউর রহমান তারা, শালবাহান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,
কৃষক নেতা সিদ্দিক, খোকন, মনসুর, মো; ওসমান গনি, আশরাফ আলী,পেয়ার মহব্বদ সহ যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।