বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

ব্রুনাইয়ের সুলতানকে ছাগল উপহার দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ। খাসির মাংস তিনি খুব পছন্দ করেন। তাই এবার ঢাকায় এসে খেয়েছেন পছন্দের খাসির কাচ্চি বিরিয়ানি। আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন বলেন,‘খাসির মাংস ব্রুনাই সুলতানের খুব পছন্দ। তিনি যাওয়ার সময় আমরা উপহার হিসেবে কিছু ছাগল দিয়ে দেব। আসার পর থেকেই আমরা তাদের খাসির কাচ্চি খাওয়াচ্ছি। কারণ তারা এটি খুব পছন্দ করেন।

গতকাল শনিবার দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সলতান। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ব্রুনাইয়ের সুলতান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক করেছেন।

বাংলাদেশে ব্রুনাইয়ের সুলতানের এটাই প্রথম সফর। ঢাকা সফরের প্রথম দিন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাইয়ের সুলতান। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102