

নাটোর প্রতিনিধি: ১৪দিন আগে নিখোঁজ হওয়া নাটোর জেলা সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ সেই মানিক মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২০শে জুন)দুপুরে নাটোর শহরের রামায়ইগাছি এলাকার টেক্সটাইল ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে গেছে, গত ৬ই জুন থেকে ১৪ দিন ধরে নিখোঁজ ছিল নাটোর জেলার সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ মানিক মিয়া।পরে রোববার দুপুরে টেক্সটাইল মিল এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।নিহত মানিকের স্ত্রী মনিরা বেগম জানান,গত ৬ই জুন সকাল১০টায় প্রতিদিনের মতই বাড়ি থেকে বের হয় মানিক মিয়া।কিছুক্ষন পর বেলা সাড়ে ১১টায় আমি তাকে ফোন দেই। তখন তিনি বলেন,রমাইগাছী সরকারি টেক্সটাইল এর সামনে একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছেন।গত ৭জুন সকাল ১০টায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করি। এরপর থেকে তাকে আর খোঁজে পায়নি।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,এটি হত্যাকাণ্ড কি না তা নিশ্চিত না। বিষয়টি নিশ্চিত হতে সিআইডি কে ডাকা হয়েছে।