সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বাংলাবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ে সংবাদদাতাঃ পঞ্চগড়ের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তমিজুল ইসলাম (৫৯) নামে এক সাবেক সেনা সদস্যর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সাতমেড়া ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চেকরমারী (অমরখানা চাওয়াই ব্রীজ সংলগ্ন) এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তমিজুল ইসলামের বাড়ি তেতুঁলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর গ্রামে। তিনি ওই গ্রামের বজলার রহমানের ছেলে।

তেতুঁলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তমিজুল ইসলাম মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে ভজনপুরের বাসায় ফিরছিলেন। এসময় তিনি সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চেকরমারী এলাকায় পৌঁছলে মহাসড়ক পার হতে থাকা কয়েকটি ছাগলের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এসময় মাথায় গুরুতর আঘাত এর কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102