বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ছাতক পুলিশ এর নৈপুন্যে সিলেট থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব (ছাতক) : ছাতক থানা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন এর নেতৃত্বে ছাতক থানার চৌকস সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম সহ  ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার, এএসআই মোহাম্মদ আলী শামীমসহ পুলিশ ফোর্সের সহায়তায় পলাতক আসামীকে গ্রেফতার করেছে ছাতক পুলিশ। জানা যায়, পুলিশ ছদ্মবেশে দু’টি মামলার সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের মাওলানা আব্দুল হাই(কমরু মিয়ার) পুত্র সুফী মোহাম্মদ ইকবাল(৪০) কে সিলেট সদরের দক্ষিন সুরমার চাঁদনীঘাট এলাকা থেকে শনিবার রাতে  গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102