রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সাব্বির-সাইফকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন এনেছে বিসিবি। চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

১৫ অক্টোবর পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই সুপার টুয়েলভে থাকা দেশগুলো দল বদলাতে পারত। আজ চূড়ান্ত দল আইসিসির কাছে দিয়েছে বিসিবি।

এশিয়া কাপের মাধ্যমে জাতীয় দলে জায়গা পেয়েছিল সাব্বির। এক ম্যাচ খেলেই বিশ্বকাপ দলে জায়গা করে নেন তিনি। এশিয়া কাপ থেকে যে বিকল্প ওপেনার খেলানো হচ্ছিল, সাব্বির ছিলেন সে পরিকল্পনায়। কিন্তু জাতীয় দলে ফেরার পর ওপেনিংয়ে টানা ৪ ম্যাচ খেলে মাত্র ৩১ রান করেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর অস্ট্রেলিয়ায়ও যাওয়া হচ্ছে না তার।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবিটা জোরালো করছিলেন শরীফুল। অবশ্য তাকে নিতে গেলে জায়গা ছাড়তে হতো মূল দলে থাকা যেকোনো এক পেসারকেই। এ ক্ষেত্রে আলোচনায় ছিল ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানের নাম। সাইফউদ্দিনকেই শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হলো।

শরীফুলের বিপরীত অবস্থাই ছিল এই পেস বোলিং অলরাউন্ডারের। ফর্ম পক্ষে ছিল না সেভাবে। চোট কাটিয়ে দলে ফেরার পর ৫ ম্যাচে ৬১ গড় ও ১০.৮৭ ইকোনমি রেটে ৩ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে ৩ ইনিংসে করেছেন ৪ রান।

প্রাথমিকভাবে ঘোষিত দলে সৌম্য ও শরীফুল ছাড়াও ছিলেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন। এখন সাব্বির ও সাইফউদ্দিন স্ট্যান্ডবাইয়ে থাকবেন কি না, সেটি নিশ্চিত করেনি বিসিবি।

বিশ্বকাপ বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার, সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102