রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

আগামী মার্চে শ্রীলঙ্কা থেকে ২০ কোটি ডলার ফেরত পাওয়া যাবে: গভর্নর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘২০২১ সালে বাংলাদেশ থেকে তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে ২০ কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। যথাসময়ে ঋণ ফেরত না দিতে পেরে শ্রীলঙ্কা কয়েক দফা সময় চায় এবং বাংলাদেশও সময় দেয়। ডলার পরিশোধের সর্বশেষ সময় আগামী ২০২৩ সালের এপ্রিল। আগামী বছরের মার্চের মধ্যে এই ২০ কোটি ডলার ফেরত পাওয়া যাবে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানেই এমন আশ্বাস পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।

আব্দুর রউফ তালুকদার বলেন, ‘দেশটি অর্থনৈতিক সংকটের কারণে নির্ধারিত সময়ে আমাদের অর্থ ফেরত দিতে পারেনি। ঋণ শোধের মেয়াদ আমরা দুই দফা বাড়িয়েছিলাম। নন্দলাল বীরসিংহ নিশ্চিত করেছেন যে তারা অর্থনীতি পুনর্গঠন করছেন এবং ভারত, জাপান ও চীনের সঙ্গে মিলে তা করছেন। আইএমএফের একটা কর্মসূচিতেও যাচ্ছেন তারা। আগামী দুই মাসের মধ্যেই হয়তো আইএমএফের সঙ্গে একটা চূড়ান্ত চুক্তিতে যাবেন তারা। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, আগামী সময়সীমার মধ্যে তাঁরা আমাদের ঋণের অর্থ ফেরত দিতে পারবেন।

তিনি বলেন, ‘এটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর। শ্রীলঙ্কা এতদিন এটা নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু, আজ তাদের গভর্নর আমাকে এটার নিশ্চয়তা দিয়েছেন যে তারা এবার ডেডলাইন মিট করবেন’।

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গভর্নর এখন ওয়াশিংটনে আছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল না যাওয়ায় তিনিই বাংলাদেশের ১১ সদস্যের দলের নেতা। আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের বাইরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন স্ট্যান্ডার্ড-চার্টার্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান জেপি-মরগ্যানের ভাইস চেয়ারম্যান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102