রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এবার রাশিয়ার সেনাবাহিনীকে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন। ব্রাসেলসে জোসেফ বোরেল  বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পশ্চিমের সেনাবাহিনী রাশিয়ান সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে দেবে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জোসেপ বোরেল বলেন, ‘তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো পারমাণবিক হামলার জবাব হবে, পারমাণবিক নয় কিন্তু এমন শক্তিশালী পশ্চিমের সামরিক বাহিনী থেকে জবাব হবে যাতে রাশিয়ার সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ সচিব আলেক্সান্দার ভেনেদিকতভও সতর্ক করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় ইউক্রেন যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। 

গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনের জাপোরিজিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেন। যা ইউক্রেইনের মোট ভূখণ্ডের ১৮ শতাংশের বেশি।

পুতিনের ওই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দেন।

এরপর রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পেতরুশেভ পুতিনের শক্তিশালী মিত্রদের একজন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনের আবেদনকে যুদ্ধের উসকানি মনে করেন।

ইতোমধ্যে ২১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন বলেছেন, রাশিয়াকে রক্ষা করতে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারেও পিছ পা হবেন না তিনি।

উল্লেখ্য, বিশ্বের ৯০ শতাংশ পরমাণু অস্ত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102