শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

তেতুলিয়ার মাঝিপাড়া মহিলা কলেজের রজত জয়ন্তি উদযাপিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420

পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ঐতিহাসিক বিদ্যাপীঠ মাঝি পাড়া মহিলা ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃস্পতিবার (১৩অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসের অনুষ্ঠান মঞ্চে স্মৃতিচারণ ও আলোচনা সভায় বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো; মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি মো; ইয়াসিন আলী মন্ডল।

কলেজের  গভর্নিং বডির সভাপতি  মো; হাবিবুর রহমান( হবি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো; জাহেদ আলী, সাবেক অধ্যক্ষ মোছা; রওশন আরা বেগম, সহকারী অধ্যাপক মো; আব্দুল খালেক, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ  মোহাম্মদ মোজাহারুল ইসলাম, সহকারী বাংলা অধ্যাপক মো; আবু তৈয়ব, মো; আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান বলেন,  সাধারন শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা চালু হলে সহজে কাজ পাওয়ার সুযোগ তৈরি হবে। তাহলে উচ্চ শিক্ষা গ্রহণ করার পর আর কাউকে বেকার থাকতে হবে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102