শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

প্রাইম ব্যাংকের পরিচালক মেরিনা ইয়াসমিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সমিতি উত্তরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শাহজাহান মিয়া,ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড-এর পরিচালক ও ইস্ট কোস্ট গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গত শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপ ও ফিনলে টি কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাহাজ মালিক সমিতির সভাপতি, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর সহধর্মিণী ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর মা।
মরহুমার নামাজে জানাজা রোববার বাদ এশা গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুরের হোসেনপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও দুই কন্যা, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর সহধর্মিনী ও প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তানজিল চৌধুরীর মাতা মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও এবং সিলেট সমিতি উত্তরার সভাপতি মোহম্মদ শামস্-উল ইসলাম ও সাধারণ সম্পাদক ইন্জি : এনামুল কাদির। এক শোকবার্তায় আল্লাহর দরবারে মরহুমার রূহের মাগফিরাত ও বেহেশতের উচ্চ মাকাম কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102