বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

ডিজিটাল মুদ্রা ও বিটকয়েনের কেনাবেচা বন্ধ বাংলাদেশে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিটকয়েন লেনদেন ও ক্রয়-বিক্রয়সহ যেকোনও কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি ক‌রেছে।

এতে বলা হয়েছে, ইতোমধ্যে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন এবং বিনিময়, স্থানান্তর, বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসা ও এ সংক্রান্ত যেকোনও ধরনের কার্যক্রমে সহায়তা প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে, সম্প্রতি বিভিন্ন বিদেশি ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার (ভিএএসপি) তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বাংলাদেশে কার্যরত কোনও কোনও তফসিলি ব্যাংকের গ্রাহক অ্যাকাউন্ট ব্যবহার করে ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি ও ফরেন কারেন্সি লেনদেন, ক্রয়-বিক্রয়, পুনঃবিক্রয়, ব্যক্তি টু ব্যক্তি বিনিময়, স্থানান্তর ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে।

এমন পরিস্থিতিতে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার লেনদেন এবং বিনিময়, স্থানান্তর, বাণিজ্য কার্যক্রম অথবা এমন যেকোনও ধরনের কার্যে সহায়তা প্রদান অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করে মনিটরিং কার্যক্রম বাড়াতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে  ব্যাংকের প্রধান কার্যালয়, সব শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে দর্শনীয় স্থানে জনসাধারণের অবগতির লক্ষ্যে তাদের বোধগম্য করে নোটিশ বোর্ডে প্রদর্শন এবং ওয়েবসাইটের হোম পেজে প্রকাশ করে তা নিশ্চিত করতে বলা হয়। পাশাপাশি প্রশিক্ষণ প্রোগ্রামে প্রশিক্ষণার্থীদের সার্কুলারটির বিষয়গুলো জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102