শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

দুদকের মামলায় কারাগারে বালুখেকো সেলিম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

আদালত প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় চাঁদপুরের ‘বিতর্কিত’ ইউপি চেয়ারম্যান সেলিম খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশীদ আলম বিষয়টি জানিয়েছেন। 

জামিন শুনানির জন্য আজ বেলা ১১টায় সেলিম খান আদালতে হাজির হন। বিকেলে তার বিষয়ে শুনানি হয়। 

গত ২৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে একই বিচারকের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ‘বালুখেকো’ হিসেবে পরিচিত সেলিম খান। দুদক তার জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102