বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

আগুন নিয়ে খেললে পরিণতি ভালো হবে না: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: আগুন নিয়ে খেললে তার পরিণতি ভালো হবে না। বুধবার (১২ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে মতবিনিময়কালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যেকোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই আমরা। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দিবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী, তবে প্রস্তুত রয়েছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বিএনপি।

গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।

বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মত বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102